ভোলায় ‘জিনের বাদশা’ ও অলৌকিক ক্ষমতার অধিকারী পরিচয় দিয়ে এক সৌদি প্রবাসীর কোটি টাকার অর্থ-সম্পদসহ তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে গা-ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে নকিব কসাই নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সাইবার নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সৌদি প্রবাসী নুরে আলম। মঙ্গলবার রাতে ভোলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার নিকট আত্মীয় হাসান ভূঁইয়া।
ভুক্তভোগী নুরে আলম ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন।
লিখিত বক্তব্যে নুরে আলম অভিযোগ করেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকার নকিব কসাই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রতারণা, অপহরণ, সাইবার অপরাধ এবং অর্থ-সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত।

নকিব কসাই নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রবাসীর স্ত্রীর আস্থা অর্জন করেন এবং একপর্যায়ে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির ৩৩ লাখ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং গত তিন বছরের উপার্জিত প্রায় ২২ থেকে ২৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
এরপর প্রবাসীর স্ত্রী সাহিদা ও তার দুই অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তানকে প্রলোভন দেখিয়ে নিয়ে তারা পুরোপুরি গা-ঢাকা দেন। বর্তমানে নকিব কসাই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করলেও তাদের মধ্যে কোনো আইনগত বিবাহবিচ্ছেদ হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রবাসী নুরে আলম আরও অভিযোগ করেন, তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা স্পষ্টত সাইবার অপরাধের শামিল এবং এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সন্তানদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

পরবর্তীতে স্ত্রী ও সন্তানদের ফেরত চাইলে নকিব কসাই, সিরাজ ওরফে ‘জিনের বাদশা’ এবং তাদের সহযোগীরা প্রবাসীকে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছে।
অভিযুক্ত নকিব কসাইয়ের বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় প্রতারণা, অপহরণ, চুরি, মারামারি ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। প্রবাসী নুরে আলম তার পরিবারের নিরাপত্তা, স্ত্রী-সন্তানদের উদ্ধার এবং আত্মসাৎ হওয়া সম্পদ পুনরুদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।