Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / পঞ্চগড়ে নতুন সেনানিবাস স্থাপনের দাবি জানালেন সারজিস আলম - Chief TV

পঞ্চগড়ে নতুন সেনানিবাস স্থাপনের দাবি জানালেন সারজিস আলম - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  29 views
পঞ্চগড়ে নতুন সেনানিবাস স্থাপনের দাবি জানালেন সারজিস আলম - Chief TV
ভূ-রাজনৈতিক অবস্থান ও নিরাপত্তার দিক বিবেচনা করে পঞ্চগড়ে নতুন একটি সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
 
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি তুলে ধরেন।

সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।’
 
দেশের সীমান্তঘেঁষা ও স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলার জন্য করা তার এই সংক্ষিপ্ত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

Share: