দেশের সব নাগরিকের সমান মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
একই সাথে রাষ্ট্রের সব সেবা ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি সংস্কৃতির অংশ না হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার মাইদা ব্যাংকুয়েটিং হলে আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে দেশ-বিদেশে অবস্থানরত সব নাগরিক, বুদ্ধিজীবী, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে পতিত আওয়ামী লীগের পলাতক কর্মীরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবর্ধনা বানচাল করার চেষ্টা করলেও আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি, জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।