ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরকে ৭০ টাকা নির্বাচনী খরচ দিয়েছিলেন ৭১ বছর বয়সী রিনা স্নাল। নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে সেই বৃদ্ধার জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এবং সন্ত্রাসবিরোধী আইন-২০০৯—উভয় আইনই আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছিল এবং এসব আইনে সংগঠনের বিচার ও নিষিদ্ধ করার বিধান রয়েছে।
ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম দাবি করেন, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কোনো নেতা বা কর্মী নন। একটি মহল পরিকল্পিতভাবে ঘটনাটিকে যুবদলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে পৈতৃক জমির পরিমাপ নিয়ে চাচা আব্দুল করিমের সঙ্গে সম্রাটের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল করিম দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজনকে সঙ্গে নিয়ে সম্রাট ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে সম্রাট, তার বাবা রফিকুল ইসলাম ও মা জোসনা বেগম গুরুতর আহত হন।
ঘটনার বিবরণ: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আব্দুল আজিজের অফিসে প্রবেশ করে মোস্তাফিজুর রহমান লিটুসহ চারজন যুবক তাকে মারধর করছেন। এসময় শারীরিকভাবে নির্যাতন করে তার কাছ থেকে দুটি চেক ও একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। চেক ও স্ট্যাম্প নেওয়ার পুরো প্রক্রিয়াটি মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছে।
তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ‘রানা বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের কাজ করার সুযোগ করে দেওয়া এবং অন্যান্য বৈধ ঠিকাদারদের কাজে নানাভাবে হয়রানিসহ গোপনে অর্থ দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই নিহত দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর নেতৃত্বে এলেন তাসনোভা মাহবুব সালাম। তাকে কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে রিহ্যাব।
১৯১২ সালের ১৫ এপ্রিল মধ্যরাতে আটলান্টিক মহাসাগরের বুকে ডুবে যাওয়া ‘আরএমএস টাইটানিক’-এর ট্র্যাজেডির পেছনে থাকা হিমবাহটির (আইসবার্গ) পেছনের অবিশ্বাস্য কাহিনি উঠে এসেছে ড্যানিয়েল স্টোনের ‘সিংকেবল’ বইটিতে।
বিশ্বকাপের নক-আউট পর্বের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই বিড়ালটি এবার ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে তার নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই স্থানীয় কিছু বখাটের উত্ত্যক্তের শিকার হচ্ছিল। শনিবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় জয়নগর জামতলা এলাকায় তাকে একা পেয়ে সমীরসহ কয়েকজন যুবক জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।