Author: আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
আসিফ ইশতিয়া লিওন (নীলফামারী জেলা প্রতিনিধি)
Posts by আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার মানোন্নয়নে একটি ব্যতিক্রমী প্রস্তাব দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জামিল হোসেন।
জানা যায়, আজকে বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য ওই বিদ্যালয়ে যান। এসময়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবার দেখেন তিনি। এতে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবারে পচা ডিম পান। পরে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, হঠাৎ করে সকালে সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না যানবাহন চলাচল বন্ধ আছে। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই নিহত দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। আপনার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।
জানা গেছে, গত বুধবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমুরিয়া কামারপাড়া গ্রামের রতন রায়ের নবম শ্রেণি পড়ুয়া ছেলে শুভ রায় তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের এক নাবালিকাকে পালিয়ে নিয়ে এসে নিজ বাড়িতে বিয়ের আয়োজন করে।
প্রতিবেদন দাখিলের চিঠিতে বলা হয়, বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর বিরুদ্ধে বিদ্যালয়ের ইট ও সরঞ্জাম বিক্রির ঘটনায় তার বিরুদ্ধে ৫৬ জন এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
গাছের শিকরে মাথায় আঘাতের কারণে মায়ের মৃত্যুর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ছেলে মাজহারুল ইসলাম জুয়েল (৪৫)। নীলফামারীর কিশোরগঞ্জ বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়ার বৃদ্ধা মা মারুফাকে (৬০) হত্যা করে আত্বগোপনে চলে যান তিনি।
নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে গেলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি এবং খেয়াল-খুশি মতো বিদ্যালয়ে আসা-যাওয়ার গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এ বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত পরিচালনা করেছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।