Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! - Chief TV

৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  32 views
৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! - Chief TV

বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যা করে রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়া হয়।

এদিকে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবি দিয়ে মাংস বিক্রির একটি পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

পরিবেশবাদীরা বলছেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে শিয়াল হত্যা ও মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লোক পাঠানো হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share: