চলমান ভয়াবহ বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দলের সকল স্তরের নেতাকর্মীদের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে ও ত্রাণ কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন।আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের দেশে ফেরার এই পরিকল্পনার কথা জানান
মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক মো: রাহাত মিয়া (রাহাত সাইফুল) সরকারি 'পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি'-র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত ১০ জুলাই দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এ সময়ে জেলায় রেকর্ড পরিমাণ ২৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে স্থানীয়রাও ব্যাপকভাবে এতে অংশ নেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
বক্তারা বলেন, যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে যাওয়া তিনটি স্থানের মধ্যে দুটি সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকায় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অংশে অবস্থিত। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের জমকালো ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচের প্রথমার্ধ শেষে ১১ মিনিটের বিশেষ সংগীত আয়োজনে মাতবে পুরো বিশ্ব।
আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় আজ ১০ জুলাই শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত মোট ৪২১ জন পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
একটি চরিত্র দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলবে, তা শুধু অভিনয় বা সংলাপের ওপর নির্ভর করে না। চরিত্রের পোশাক, রঙ, মেকআপ, চুলের বিন্যাস কিংবা ক্ষুদ্র একটি অলংকারও তার ব্যক্তিত্ব ও মানসিক অবস্থাকে প্রকাশ করে।