Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Chief TV

পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Chief TV

2026-06-18  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  28 views
পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন - Chief TV

সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করা এবং জনসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে সরকারি ও মানবিক সহায়তা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু,, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম কেবল সহায়তা প্রদানের একটি মাধ্যম নয়; এটি প্রকৃত সুবিধাভোগীদের তথ্যভিত্তিক সেবার আওতায় এনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং সরকারি ও সামাজিক সেবার কার্যকর সমন্বয় সম্ভব হবে।

তারা আরও বলেন, এ উদ্যোগের ফলে পঞ্চগড়ে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনসেবামূলক কর্মকাণ্ডে একটি নতুন দিগন্তের সূচনা ঘটবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা ব্যবস্থাকে আরও টেকসই ও কার্যকর করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


Share: