পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বসতবাড়ি থেকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বালাবাড়ি গ্রামের বাসিন্দা শাকিমুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নাজমা আক্তার রিপা (৩০)। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এলাকায় গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে তেঁতুলিয়া মডেল থানার এসআই আব্দুল মালেকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বালাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় শাকিমুল ইসলামের বস-তবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের বিভিন্ন স্থানে অনুসন্ধান করে ১০০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই স্বামী-স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে উঠলেও অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"
তিনি আরও বলেন, সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।