Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার - Chief TV

গাইবান্ধায় শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার - Chief TV

2026-06-17  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  36 views
গাইবান্ধায়  শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন গ্রেফতার - Chief TV

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩)কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

‎মঙ্গলবার (১৭ জুন)  আনুমানিক ৪টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া গ্রামের একটি মাছের খামারের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎জেলা পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মুত্তাজুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে গ্রেফতারকৃত রোকনের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের ফয়েল পেপার, একটি লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত রোকনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধা সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে।
‎এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: