Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকের বিশাল শোভাযাত্রা।

গাইবান্ধায় আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকের বিশাল শোভাযাত্রা।

2026-06-17  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  37 views
গাইবান্ধায় আর্জেন্টিনার হাজার হাজার সমর্থকের বিশাল শোভাযাত্রা।

গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার সমর্থকের অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল ও আনন্দ শোভাযাত্রা।

মঙ্গলবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি। হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার কারণে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রাটি শহরের ডিবি রোড, স্টেশন রোড, বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন।

আর্জেন্টিনা সমর্থকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলা থেকে সমর্থকরা এতে অংশ নেন।

সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপে ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখতে সক্ষম হবে।

হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে গাইবান্ধার এ শোভাযাত্রা ফুটবলপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়। আর্জেন্টিনার পতাকা ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো শহর রূপ নেয় এক উৎসবের নগরীতে।
 


Share: