Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রোমান ইসলাম, দোয়া ও সমর্থন কামনা - Chief TV

বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রোমান ইসলাম, দোয়া ও সমর্থন কামনা - Chief TV

2026-06-10  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  34 views
বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রোমান ইসলাম, দোয়া ও সমর্থন কামনা - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রোমান ইসলাম।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

যুবক ও তরুণদের কাছে তিনি একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রেখে শিক্ষা, খেলাধুলা এবং কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোমান ইসলাম বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি আগামী দিনে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


Share: