Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান: ছবি ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় - Chief TV

গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান: ছবি ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  30 views
গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান: ছবি ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় - Chief TV
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
 
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ ছবি শেয়ার করেন পার্থ, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। ছবিটির ক্যাপশনে তিনি সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ ভাষায় লেখেন, ‘পার্লামেন্টের পথে’।

শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে গাড়ি ড্রাইভ করছেন এবং তার ঠিক পাশের আসনে হাসিমুখে বসে আছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
 
সরকারের শীর্ষনেতা ও তরুণ প্রজন্মের জনপ্রিয় এই সংসদ সদস্যের এমন রসায়ন এবং একই গাড়িতে চড়ে সংসদের উদ্দেশ্যে যাত্রার এই মুহূর্তটি দেশের রাজনৈতিক অঙ্গনেও বেশ সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং লাইক, কমেন্ট ও শেয়ারের ঝড় ওঠে।
 
দুই নেতার এই একাত্মতা আগামী দিনের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে ফেসবুকজুড়ে চলছে নানান বিশ্লেষণ।

Share: