চট্টগ্রামের পটিয়ায় বোরকা পরা এক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের বর্বর চুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এই অতর্কিত হামলায় তিলক চক্রবর্তী (৩০) নামের আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে বোরকা পরিহিত এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া ওই ছিনতাইকারীর নাম আবিদুর ইসলাম (৩৫), যার বাড়ি গাইবান্ধা জেলায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চক্রশালা এলাকায় নির্জন রাস্তায় পংকজ ও তিলককে গতিরোধ করে ছিনতাইকারীরা। তারা বাধা দিতে গেলে বোরকা পরা ছিনতাইকারী দল ধারালো ছুরি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে।

তাদের রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে পংকজের মৃত্যু হয়।
নিহত পংকজ স্থানীয় মিলন শীলের ছেলে। অন্যদিকে আহত তিলক চক্রবর্তীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, বোরকা পরিহিত একটি ভয়ংকর ছিনতাইকারী দল এলাকায় ঢুকে এই তাণ্ডব চালিয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, জনতা একজনকে বোরকা পরা অবস্থায় ধরে পুলিশে দিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবিদুর স্বীকার করেছে যে, তাদের এই সংঘবদ্ধ দলে এক নারী সদস্যও ছিল। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই চক্রে বেশ কয়েকজন জড়িত ছিল।
ঘটনার সাথে জড়িত বোরকা পরা একজনকে আটক করা হয়েছে এবং বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।