Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / এবার তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের প্রতারণার অভিযোগ - Chief TV

এবার তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের প্রতারণার অভিযোগ - Chief TV

2025-11-24  বিনোদন ডেস্ক  281 views
এবার তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের প্রতারণার অভিযোগ - Chief TV

বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রতে। শুধু তাই নয়, ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

এদিকে তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। যুগল শাড়িকাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন।

ভারতীয় প্রযোজকের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিশা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড়মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না।

শরীফের অভিযোগ নিয়ে অভিনেত্রী আরও বলেন, শরীফ (শরীফ খান) নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।

তিশার আইনজীবী জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল প্রদান করেছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ডিরেক্টর ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে চুক্তির সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী ডিরেক্টরের ডিফল্ট (অপরাধ) স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। তিশার পক্ষ থেকে কোনো ধরনের অসহযোগিতাপূর্ণ আপরাধ ঘটেনি। বরং ভিসা বিলম্ব ও শিডিউল বাস্তবায়ন না হওয়ার কারণে তিশাই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার। তবে নানা জটিলতায় ছবির কাজ করা সম্ভাব হয়নি।

এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন তিশা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে সিনেমাটি। 


Share: