বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
গত বছর স্থগিত হয়ে যাওয়া কনসার্টটি নতুন করে আয়োজনের মাধ্যমে ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর থেকেই তারা দর্শকদের ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী ছিলেন। দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

দর্শকদের ধৈর্য ও আস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ।
গত বছরের টিকিটের বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজকরা। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।
নিজের কনসার্টের বিষয়টি নিশ্চিত করে আতিফ আসলাম নিজেও তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, ২৪ জুলাই ঢাকা মাতাতে তিনি প্রস্তুত। দীর্ঘ প্রতীক্ষার পর এই সংগীত সন্ধ্যায় আবারও আতিফ আসলামের জাদুকরী কণ্ঠ শোনার অপেক্ষায় আছেন বাংলাদেশের হাজারো ভক্ত।a