Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী - Chief TV

নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  109 views
নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী - Chief TV

ভারতের তেলেঙ্গানায় পৌর নির্বাচনে পরাজয়ের পর ভোটারদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী জাদি তিরুপতি। মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশনের এই প্রার্থী মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান।

ফল ঘোষণার পর তাঁর স্ত্রী রূপা ভিডিওতে দেখা যায় ভোটারদের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছেন তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ আছে, যারা ভোট দেননি, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি নেওয়া হচ্ছে।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটারদের অর্থ দিয়ে প্রলোভিত করা নির্বাচনি নিয়ম ও গণতন্ত্রের নীতির পরিপন্থী বলে সমালোচনা করা হচ্ছে। এ ঘটনায় নির্বাচনের স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নও উঠেছে।


Share: