ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।
তার পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন, গত কয়েক বছর ধরে তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি জোর করে গোমূত্র পান করানো, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা এবং বিভিন্ন অপমানজনক আচরণের শিকার হতে হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থানে জেলার এ ঘটনায় সাবেক এমপি বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মামলায় ফিরোজ ও কাজি নামে কথিত দুই তান্ত্রিককেও আসামি করা হয়েছে।
গিরিজা রাউতের দাবি, বিয়ের পর গত সাত বছর ধরে তিনি নিয়মিত মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর কথিত বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের নামে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নেওয়া হতো।

একপর্যায়ে তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয় এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
গিরিজা আরও জানান, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস পাননি। তার ভাষ্য, পরিবারের প্রধান হিসেবে শ্বশুর বিনায়ক রাউত কখনো তার পাশে দাঁড়াননি, বরং এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামীর আচরণ ছিল অস্বাভাবিক এবং ব্যক্তিগত জীবন নিয়েও তাকে বিভিন্ন ধরনের অপমান ও মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে গৃহনির্যাতন, মানসিক ও শারীরিক নির্যাতন এবং কুসংস্কার চর্চাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।