Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ইসরায়েলের চুক্তি লঙ্ঘন, চাপ প্রয়োগের আহ্বান হামাসের - Chief TV

ইসরায়েলের চুক্তি লঙ্ঘন, চাপ প্রয়োগের আহ্বান হামাসের - Chief TV

2025-12-10  ডেস্ক রিপোর্ট  243 views
ইসরায়েলের চুক্তি লঙ্ঘন, চাপ প্রয়োগের আহ্বান হামাসের - Chief TV

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা বন্ধ না করলে আলোচনার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হামাস। গাজা কর্তৃপক্ষের দাবি, অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৭৩৮ বার তা ভঙ্গ করেছে ইসরায়েল।

হামাসের কর্মকর্তা হুসাম বাদরান মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েল যখন চুক্তি ভঙ্গ করছে এবং নিজের প্রতিশ্রুতি মানছে না, তখন পরবর্তী ধাপ শুরু হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘হামাস মধ্যস্থতাকারীদের অনুরোধ করেছে যাতে তারা ইসরায়েলের ওপর চাপ দেয়, যাতে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়।’

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। গাজায় বন্দিদের বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়। সেই সঙ্গে গাজা থেকে আংশিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে চুক্তি হয়।

তবে দ্বিতীয় ধাপের মূল বিষয়গুলো-গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো, সম্ভাব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং প্রস্তাবিত “শান্তি পরিষদ”-এগুলোর বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি।

 

 


Share: