Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / রমজানে জীবন-ইমরানের ‘ইয়া রাসূল আল্লাহ’ - Chief TV

রমজানে জীবন-ইমরানের ‘ইয়া রাসূল আল্লাহ’ - Chief TV

2026-02-27  বিনোদন ডেস্ক  103 views
রমজানে জীবন-ইমরানের ‘ইয়া রাসূল আল্লাহ’ - Chief TV

রমজানকে সামনে রেখে নতুন ইসলামিক গান প্রকাশ করেছেন রবিউল ইসলাম জীবন ও ইমরান মাহমুদুল। তাদের এবারের আয়োজন ‘ইয়া রাসূল আল্লাহ’ - যেখানে ফুটে উঠেছে নবীপ্রেম ও মদিনায় যাওয়ার আকুলতা।


গানটির কথায় প্রিয় নবীর রওজায় দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করার গভীর ইচ্ছার প্রকাশ রয়েছে। সহজ ও আবেগঘন ভাষায় সেই অনুভূতিকে তুলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে আরবীয় ধাঁচের আবহ তৈরি করেছেন ইমরান মাহমুদুল, যা গানটিকে দিয়েছে আধ্যাত্মিক মেজাজ।


ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিলা মিম। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গত ২৪ ফেব্রুয়ারি ইমরানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।


এর আগে জীবন–ইমরান জুটি ‘করো ইবাদত’, ‘আল্লাহ মেহেরবান’ ও ‘আজানের ওই পবিত্র সুর’সহ একাধিক ইসলামিক গান উপহার দিয়েছেন। সব মিলিয়ে তাদের যৌথ গানের সংখ্যা ইতোমধ্যে শতাধিক, যার মধ্যে অনেক গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা।


Share: