টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের মাঝামাঝি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং পিবিআইয়ের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়।
এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তবে তার মতে, দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার আইনগত কোনো বাধা নেই।
নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ডের মাঠের অসাধারণ পারফরম্যান্সের পেছনে কেবল কঠোর অনুশীলনই নয়, রয়েছে তার ঘুমের এক ব্যতিক্রমী ও বৈজ্ঞানিক অভ্যাস। আন্তর্জাতিক গণমাধ্যম ও একটি জনপ্রিয় পডকাস্টে নিজেই এই অভ্যাসের কথা জানিয়েছেন তিনি, যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রেমে ব্যর্থ হয়ে কেউ নতুন করে জীবন শুরু করেন, আবার কেউ বেছে নেন নিভৃত কোনো পথ। ঝালকাঠির এক যুবকের জীবনগল্প ঠিক তেমনই এক ব্যতিক্রমী অধ্যায়। তরুণ বয়সে ভালোবাসার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর গত ১৫ বছর ধরে তিনি জঙ্গলে একাকী বসবাস করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।
বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন বদলি হিসেবে নামা নেইমার। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে তার কথোপকথন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আগামী ৮ জুলাই ইরাকের পবিত্র নগরী কারবালা ও নাজাফে নেওয়া হবে। পরে মরদেহ আবার ইরানের মাশহাদে নেওয়া হবে দাফনের জন্য।
বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খানের কয়েক বছর আগের একটি মন্তব্য। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে রসিকতার ছলে বলা সেই কথাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল।
মামলার তথ্য অনুসারে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আসামি শাহাদাতের তথ্যের ভিত্তিতেই লাশ উদ্ধার করা হয়।