পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাশেদুলের স্ত্রী রীনা আক্তার স্বামী নিখোঁজ ও অপহৃত হয়েছেন দাবি করে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ জালের দৌরাত্ম্যে বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে ইলিশের দেখা মিলছে না, যা জেলে ও আড়তদারদের দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে পশ্চিম নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১৭৯ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মেসার্স রুকাইয়া ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরীক্ষার উত্তরপত্রে নম্বর পাওয়ার আশায় শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে আবেদন লিখেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। ওই উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে স্থানীয় শিক্ষাব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠেছে।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন প্রথমবারের মতো নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। জাতীয় পুরস্কারজয়ী সিনেমা ‘মিমি’র শুটিং চলাকালীন তিনি ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করার পরই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার জুনিয়র। কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি জাতীয় দলের হয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিতও দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার ছেলের এমন কঠিন সময়ে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার সিনিয়র।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেওয়া আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেওয়ায় জার্সিটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি
স্থানীয়সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন তিলকপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুপুরে পাঠানধারা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা জান।