উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের মর্মান্তিক প্রাণহানিতে শোকস্তব্ধ গোটা দেশ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক— যাদের বেশিরভাগই শিশু। জাতি যখন collectively শোকাচ্ছন্ন, তখনও থেমে নেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, দোষারোপ আর ‘অনলাইন ট্রায়াল’।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছে।
ভারত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বাঙালি মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে এসব মানুষকে “অবৈধ অনুপ্রবেশকারী” বলে চিহ্নিত করে সীমান্ত পার করে দেওয়া হচ্ছে।