মোংলার সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে মাছের পোনা শিকারের সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে।সুন্দরবনের গহীন শেলা নদীতে মাছের পোনা সংগ্রহের সময় কুমিরের অতর্কিত আক্রমণে সেলিনা বেগম নামের এক নারী জেলের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালত ভবনের বারান্দায় একটি বেঞ্চে শুয়ে থাকা অবস্থায় ময়নুল হক (৫৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করা এবং জনসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে সারুপ নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র মঙ্গলবার দুপুরে নি'খোঁজ হয়।
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ওয়াহেদ আলী (৬৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।আজ মঙ্গলবার উপজেলার উপজেলার রামশালা হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ ওয়াহেদ আলী ওই এলাকার মৃত জইফ উদ্দীনের ছেলে।
ঝিনাইদহের শৈলকূপায় পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে এক গৃহবধূর পেটের নাড়ি ও রক্তনালী (শিরা) কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। ভুল ও দায়িত্বজ্ঞানহীন চিকিৎসায় মৃত্যু পথযাত্রী সুস্মিতা ওরফে মিতা খাতুন নামের ওই গৃহবধূর জীবন বাঁচাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার দরিদ্র পরিবার।
রাজধানীর আদাবরে সকালে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুটের কয়েক ঘণ্টার মধ্যেই এক নাটকীয় রুদ্ধশ্বাস অভিযানের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে বিকেলে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলে আদাবর থানার ওসি ও এক এসআই গুরুতর আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে ‘কবজি কাটা’ নামক কুখ্যাত কিশোর গ্যাং চক্রের দুই শীর্ষ সদস্য গুলিবিদ্ধসহ চারজনকে আটক করা হয়েছে।
ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে হাসপাতাল থেকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এই আদেশ দেন।
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার কানুয়া মহল্লায় এক যুবকের শ্বশুরবাড়ি থেকে শাহাদাৎ হোসেন বাপ্পি নামে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত বাপ্পি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের শহিদ হাওলাদারের ছেলে।
সুনামগঞ্জের হাওরাঞ্চলে শুকনো মৌসুমে শিশুরা হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করতে পারলেও বর্ষা নামলেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। চারপাশ পানিতে তলিয়ে যাওয়ায় এ সময় শিশুদের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা।
গোপনে বিয়ের পর স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজের ফরহাদ হোসেন হলের সামনে অবস্থান নিয়েছেন রাজশাহী কলেজের এক তরুণী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের হলপাড়ায় ওই তরুণীকে দীর্ঘ সময় বসে থাকতে দেখা যায়, যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।