খাল দখলমুক্ত করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান ছাড়াই ফিরে আসতে হয়েছে জেলা প্রশাসনকে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও, স্থানীয় প্রভাবশালী দখলদারদের বাধার মুখে কার্যক্রম স্থগিত করা হয়।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচের আগে তিনি দাবি করেছেন, ব্রাজিল এখন আর আগের মতো সেই বিশাল ফেভারিট বা বড় মাপের দল নেই।
জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে শরৎ চক্রবর্ত্তী ওরফ মনিকে পেছন থেকে অতর্কিত সুপরিকল্পিতভাব গুলি করে হত্যা করা হয়।
আয়েশা বেগম তাৎক্ষণিক মুঠোফোনে ঢাকায় অবস্থানরত তার ছেলে আশিককে বিষয়টি জানান। এরপর শনিবার বিকেলে আশিক গ্রামে ফিরে এসে নজরুলের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল। তিনি জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং বহিষ্কারের বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সকল সাংগঠনিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।
ফুটবল বিশ্বে বয়স কেবল একটি সংখ্যা মাত্র—এই আপ্তবাক্যটিকে যেন নতুন করে প্রমাণ করলেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা এবং বর্তমান বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।
সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর হুমকি প্রদান করেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো ধরনের হুমকির কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। মূলত এই উত্তপ্ত পরিস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থেই মোজতবা খামেনিকে প্রকাশ্যে আনা হচ্ছে না।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, অঞ্চলটিতে এখন পর্যন্ত ৬৮৪টি সিঙ্কহোল তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টির ব্যাস ২২৮ মিটার এবং গভীরতা ১৭১ মিটার। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় মাটির নিচের চুনাপাথরের স্তর দুর্বল হয়ে এ ধরনের ধসের ঘটনা ঘটছে।
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই লড়াইয়ের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার তাদের পূর্বাভাস প্রকাশ করেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নবম শ্রেণির ওই শিক্ষার্থী শুক্রবার দুপুরে চরশ্রীপুর গ্রামে মোস্তাফিজের দোকানে পণ্য কিনতে গেলে তাকে দোকানের ভেতর ডেকে নেওয়া হয়।
বিশ্বকাপের নক-আউট পর্বে এখন প্রতিটি ম্যাচই চূড়ান্ত পরীক্ষার। জাপানের বিপক্ষে জয়ের পর শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হচ্ছে নরওয়ের। একদিকে যেমন নেইমারের ফিরে আসার সুখবর আছে, তেমনি লুকাস পাকেতার ছিটকে পড়া দলটির মাঝমাঠে বড় শূন্যতা তৈরি করেছে।