Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক ছাত্রদল নেতা রনি - Chief TV

পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক ছাত্রদল নেতা রনি - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  34 views
পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক ছাত্রদল নেতা রনি - Chief TV
ঢাকার সাভারে সদ্য ঘোষিত পৌর ছাত্রদলের কমিটিতে পদ পাওয়ার মাত্র একদিন পরই নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর ঘরের দরজায় তালা লাগিয়ে আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত ওই নেতা।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সাভার পৌরসভার ছায়াবিথী মহল্লার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

অভিযুক্ত রনি ইসলাম (২২) সদ্য ঘোষিত সাভার পৌর ছাত্রদলের কমিটির সহ-সাধারণ সম্পাদক (১৩২ নম্বর ক্রমিকে তার নাম রয়েছে)। তিনি পেশায় একজন টাইলস ঠিকাদার (কন্ট্রাক্টর)। নিহত রিয়া মনি নোয়াখালীর মাইজদী এলাকার রৌফ চৌধুরীর মেয়ে। তার বাবা-মা দুজনই প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ছায়াবিথী এলাকার ডা. তৌহিদুজ্জামানের (কেউ বলছেন ডা. এবিএম শহিদুজ্জামান) বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে রনি ও রিয়া দম্পতি বসবাস শুরু করেন। গত রোববার সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণার পর রনি সহ-সাধারণ সম্পাদক পদ পান।
নিহতের পরিবারের অভিযোগ, পদ পাওয়া

Share: