Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরগুনা / মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি - Chief TV

মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  37 views
মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি - Chief TV

বরগুনার তালতলীতে বৈরী আবহাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ের কারণে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাগর থেকে জীবিত উদ্ধার হওয়া এক জেলের প্রথম আবদার ছিল পান ও বিড়ি। 

তার এমন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে ভাইরাল হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বঙ্গোপসাগরের ফকিরহাট সংলগ্ন উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ইলিশ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যায় দুটি ট্রলার। এর মধ্যে একটি ট্রলারের নাম এফবি মহিমা এবং অপরটির কোনো নাম ছিল না। দুই ট্রলারে মোট ১৮ জন জেলে ছিলেন।

বুধবার (৮ জুলাই) সাগরে ভাসতে থাকা ১৬ জন জেলেকে একটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে। উদ্ধারের পর এক জেলের কাছে পান ও বিড়ি চাইতে দেখা যায়, যা উপস্থিত লোকজনের মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।

উদ্ধার হওয়া জেলেদের পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


Share: