Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার টিভি অভিনেতা - Chief TV

কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার টিভি অভিনেতা - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  30 views
কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার টিভি অভিনেতা - Chief TV

১৬ বছর বয়সী এক কিশোরীকে পিছু নেওয়া, বারবার ফোন করে হয়রানি ও মারধরের অভিযোগে হিন্দি টেলিভিশন অভিনেতা রোহিত চান্ডেলকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের পূর্ব শহরতলির এক বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২৯ বছর বয়সী রোহিত চান্ডেল নিজের মোবাইল নম্বরসহ বিভিন্ন নম্বর ব্যবহার করে ওই কিশোরীকে বারবার ফোন করে বিরক্ত ও হয়রানি করতেন।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ জুলাই রোহিত ওই কিশোরীর আবাসিক ভবনের কাছে যান। সেখানে মেয়েটিকে অনুসরণ করার পর তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে গালাগাল ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে।

পুলিশ জানায়, অভিযুক্ত অভিনেতা ও ভুক্তভোগী কিশোরীর মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। অভিযোগ পাওয়ার পর দহিসর এলাকায় রোহিত চান্ডেলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে বিশেষ পকসো আদালতে হাজির করা হলে বিচারক পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।


Share: