Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা - Chief TV

ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  28 views
ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা - Chief TV

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ জামাল মিয়া ওই এলাকার জংলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন শাহ জামাল। এ সময় গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে তিনি তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করেছিলেন। পরে তার স্ত্রী ঢাকায় চলে যান।

তাদের দাবি, গোলাম হোসেনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে শাহ জামাল তাকে প্রায়ই শাসন করতেন। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া জানান, স্থানীয়ভাবে জানা গেছে, ভাতিজার হাতেই শাহ জামাল নিহত হয়েছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share: