Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / Jobs / জনবল নেবে পরিকল্পনা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ - Chief TV

জনবল নেবে পরিকল্পনা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ - Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  291 views
জনবল নেবে পরিকল্পনা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ - Chief TV

জনবল নিয়োগের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি পৃথক ১৩ পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পরিকল্পনা মন্ত্রণালয়
পদের সংখ্যা: ০৪টি 
লোকবল নিয়োগ: ৬৫ জন 

ক্র নং

পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতনস্কেল স্কেল, ২০১৫ অনুযায়ী)

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১.

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

১১,০০০-২৬,৫৯০/-

১৩ (তের) টি

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;
১১,০০০-২৬,৫৯০/-
গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ; এবং
ঙ) কম্পিউটারে Word-Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২.

কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

১১,০০০-২৬,৫৯০/-

০৪ (চার) টি

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
১১,০০০-২৬,৫৯০/-
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

৩.

অফিস মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) সহকারী কাম-কম্পিউটার

৯,৩০০-২২,৪৯০/-

১৯ (উনিশ) টি

ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ; এবং
(ঘ) কম্পিউটারে word processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪.

অফিস সহায়ক
(গ্রেড-২০)


৮,২৫০-২০,০১০/-

২৯ (উনত্রিশ) টি

কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

পদের বিবরণ:
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। ১ ও ৩ নং উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা, ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://plandiv.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


Share: