জনবল নিয়োগের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টি পৃথক ১৩ পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পরিকল্পনা মন্ত্রণালয়
পদের সংখ্যা: ০৪টি
লোকবল নিয়োগ: ৬৫ জন
ক্র নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতনস্কেল স্কেল, ২০১৫ অনুযায়ী) | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
১ | ২ | ৩ | ৪ |
১. | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- | ১৩ (তের) টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; |
২. | কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০/- | ০৪ (চার) টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং |
৩. | অফিস মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) সহকারী কাম-কম্পিউটার ৯,৩০০-২২,৪৯০/- | ১৯ (উনিশ) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; |
৪. | অফিস সহায়ক
| ২৯ (উনত্রিশ) টি | কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
পদের বিবরণ:
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। ১ ও ৩ নং উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা, ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://plandiv.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।