Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী - Chief TV

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  37 views
শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী - Chief TV

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন কমিটিও গঠন করা হয়েছে, শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো অবস্থায় ছিল। তবে বর্তমানে বিষয়গুলো গুছিয়ে আনা হয়েছে। জাদুঘর চালুর বিষয়ে ইতোমধ্যে সংসদে সিদ্ধান্ত হয়েছে এবং খুব দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

এ সময় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সাবেক সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের ব্যাংক ও বীমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে কাজ করছে।

মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।


Share: