Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / জামায়াতের প্রচারণা করছেন শাকিব খান! - Chief TV

জামায়াতের প্রচারণা করছেন শাকিব খান! - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  156 views
জামায়াতের প্রচারণা করছেন শাকিব খান! - Chief TV

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—চিত্রনায়ক শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন। অর্থাৎ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তিনি প্রচারণায় অংশ নিয়েছেন—এমনটাই বোঝানো হচ্ছে।

ছড়ানো ওই ফটোকার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে। লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায় এবং তার পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান—এমন দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে আরও কয়েকজন পরিচিত মুখও দেখা যায়, যারা অভিনয়ের মাধ্যমে উপস্থিত বলে মনে হয়। এমনকি ভিডিওটির শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানেও দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’।

তবে পুরো ভিডিওটি বিশ্লেষণ করে জানা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। কমেন্ট বক্স পর্যবেক্ষণে দেখা যায়, অনেক দর্শকই ভিডিওটিকে সত্য বলে ধরে নিয়েছেন, যা বিভ্রান্তির সৃষ্টি করছে।

এ বিষয়ে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না এবং কোনো রাজনৈতিক প্রচারণার সঙ্গেও যুক্ত নন। উল্লেখ্য, বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন এবং আসন্ন ঈদের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।


Share: