Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প - Chief TV

ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প - Chief TV

2026-01-21  ডেস্ক রিপোর্ট  273 views
ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প - Chief TV

গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই বিশাল আর্কটিক দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে তিনি একেবারেই আপস করতে রাজি নন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করেন। ছবিটিতে দেখা যায়, তিনি নিজে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একসঙ্গে একটি ফলকের পাশে দাঁড়িয়ে মার্কিন পতাকা স্থাপন করছেন। ফলকটিতে লেখা রয়েছে— “গ্রিনল্যান্ড, মার্কিন অঞ্চল (স্থাপিত ২০২৬)”

এ ছাড়া আরেকটি ছবিতে কানাডা ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে আলোচনার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।


Share: