Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে - Chief TV

তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে - Chief TV

2025-11-24  ডেস্ক রিপোর্ট  217 views
তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে - Chief TV

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় অগ্নিকাণ্ডে একটি কম্বলের গুদাম পুড়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর বিকাল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুনে অসংখ্য মালামাল পুড়ে গেছে বলেও জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার, ফুটবল ও কেমিক্যালের গোডাউন রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

 


Share: