আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র্যাব।
রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে ধাওয়া করে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরের হাত থেকে রক্ষা পায়নি। ক্যামেরা স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তা চুরি হয়ে গেছে বলে জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ নারীসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর মোহাম্মদপুরে যুবক শামসাদকে (২৫) অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে বাসিলা সেনা