Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / মোহাম্মদপুরে আ.লীগের ১০ নেতাকর্মীকে আটক করল ছাত্রদল

মোহাম্মদপুরে আ.লীগের ১০ নেতাকর্মীকে আটক করল ছাত্রদল

2026-06-21  ডেস্ক রিপোর্ট  86 views
মোহাম্মদপুরে আ.লীগের ১০ নেতাকর্মীকে আটক করল ছাত্রদল

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে ধাওয়া করে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করে।

আটককৃতরা হলেন— সজীব সরদার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, মো. কবির হোসেন, মো. স্বপন, মো. সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় বলেন, ভোর থেকেই আসাদগেট ও কলেজ গেট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারা দিচ্ছিলেন। সকালে কলেজ গেট এলাকায় কয়েকজন মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন এবং পরে পুলিশকে খবর দিয়ে তাদের হেফাজতে সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, কলেজ গেট এলাকায় মিছিল করার সময় ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।


Share: