Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / কমিউটি ট্রেনের ইঞ্জিনে আ'গুন, ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ - Chief TV

কমিউটি ট্রেনের ইঞ্জিনে আ'গুন, ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ - Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  352 views
কমিউটি ট্রেনের ইঞ্জিনে আ'গুন, ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ - Chief TV

ময়মনসিংহ থেকে জারিয়াগামী যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আ'গুন লেগেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর ট্রেনটি তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হয়, ফলে ময়মনসিংহ-নেত্রকোনা রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চোখের সামনে আগুন ও ধোঁয়া দেখা দিলে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।


Share: