Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ অনুষ্ঠিত - Chief TV

জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ অনুষ্ঠিত - Chief TV

2026-02-03  শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি  199 views
জুড়ীতে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ অনুষ্ঠিত - Chief TV

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকী চা বাগানে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ-২০২৬ রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে ভুঁইয়া সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে মিলনমেলা, মতবিনিময় ও রং সভার আয়োজন করেন।

মঞ্চ উদ্বোধন করেন রাজকী চা বাগানের সজল ভুঁইয়া। বীর পূজা ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গীতা পাঠ করেন ববিতা ভুঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মহাদেব ভুঁইয়া ও বাবুরাম ভুঁইয়া, সভাপতিত্ব করেন সজল ভুঁইয়া। প্রধান অতিথি ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাসান জলিল, মোরশেদ আলম রাজা এবং রাজকী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পবন চাষা।

আলোচনা সভায় বক্তারা নারীদের নেতৃত্ব নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, মাদকের কারণে চা বাগান এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিরোধ ভুঁইয়া বলেন, “সমাজ ছাড়া কোনো মানুষ একা চলতে পারে না। সমাজকে উন্নয়নের পথে নিতে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড।” তিনি আরও বলেন, সমাজের অগ্রযাত্রা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকা এবং নিয়ম-কানুন মেনে চলা জরুরি।


Share: