Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / মৌলভীবাজারে বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

মৌলভীবাজারে বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

2026-05-14  ডেস্ক রিপোর্ট  116 views
মৌলভীবাজারে বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Chief TV

মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত শুক্লা মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।

শুক্লা সেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেন ও লক্ষ্মী রানী সিনহার মেয়ে। তিনি চাকরির সুবাদে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসার একাই বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্লা সেন চাকরির সুবাদে মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসায় একা বসবাস করতেন। বুধবার দীর্ঘ সময় তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। অনেক ডাকাডাকি করার পরও কোনও সাড়াশব্দ না পেয়ে তারা জানলা দিয়ে ভেতরে শুক্লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও বিষয়, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


Share: