Author: জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
জাহিদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
Posts by জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৭ নং হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের আওতায় নির্মাণাধীন কংক্রিট ব্লকগুলো যমুনা নদীর প্রবল স্রোতে একের পর এক পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রকল্পের কার্যকারিতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩৩)কে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার সমর্থকের অংশগ্রহণে এক বিশাল মোটরসাইকেল ও আনন্দ শোভাযাত্রা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকশ একটি দল ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) গ্রামস্থ সীচা মাছ বাজার হইতে পশ্চিম দিক গামী পাঁকা রাস্তার উত্তর পাশে পুকুরের পাড়ে, সীচা (খামার), চন্ডিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানাধীন ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চন্ডিপুর বাজারস্থ রাধুনী হোটেল এন্ড রেস্তোরার সামনে পাঁকা রাস্তার
গাইবান্ধার গিদারী কাউন্সিল বাজার এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নেশাগ্রস্ত অবস্থায় আপন চাচাকে ছুরিকাঘাত করেন। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে ৮০ ফুট উচ্চতা সম্পন্ন রাম মুর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ী ইমাম ওলামা পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘটেছে এক গা শিউরে ওঠার মতো প্রতারণার ঘটনা। গরুর মাংসের নামে একাধিক ঘোড়া জবাই করে সেই মাংস বাজারে চড়া দামে বিক্রির প্রক্রিয়া চালানোর সময় অপরাধীদের হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা।
সারা দেশের মতো গাইবান্ধা জেলার সদর উপজেলায় দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে জুয়ার রমরমা ব্যবসা চলছে। ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, তরুণ-তরুণীরা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় জড়িয়ে পড়ছে।
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৩ জুন ২০২৬ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গাইবান্ধা শহরের কাউয়া চত্বরে গ্রামীণফোনের সিম মেলাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক সুপারভাইজারকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে সরকারি ভিজিএফের ধুলা ও পোকাযুক্ত নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা।