Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না - Chief TV

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  141 views
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না - Chief TV

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই বিষয়ে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ দায়ী নয়। তার মতে, দুই দেশের মধ্যকার রাজনৈতিক জটিলতা পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান উত্তেজনা সাময়িক এবং এটি বাংলাদেশ-ভারত রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবে না। ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবেই চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকীকরণের প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।


Share: