Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ভারত মহাসাগরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - Chief TV

ভারত মহাসাগরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - Chief TV

2025-11-26  ডেস্ক রিপোর্ট  313 views
ভারত মহাসাগরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প - Chief TV

ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) বা জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ১০টা ২৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়।

এর আগে বঙ্গোপসাগর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬শে নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গপোসাগরে ৪ মাত্রার ও বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে মণিপুরের নোনি জেলায় ৩ দশমিক ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। আর বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ৩ মাত্রার ভূমিকম্প হয় ভুটানে।

মণিপুরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগে। স্থানীয়ভাবে কম্পন অনুভূত হলেও মাত্রা কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।


Share: