Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে - Chief TV

ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে - Chief TV

2026-05-14  ডেস্ক রিপোর্ট  128 views
ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে - Chief TV

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে। এর আগে গত বৃহস্পতিবার (৭ মে) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।

প্রসিকিউশন জানায়, আজ বৃহস্পতিবার (১৪ মে) তাদের শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলেও জানান তারা।

এর আগে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া, সেসময় মরদেহের সংখ্যা গোপন করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা সহায়তা করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউশন আরও জানায়, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা শনাক্ত করেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

এ মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহররিয়ার কবিরসহ ৬ জন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।


Share: