Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির - Chief TV

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  119 views
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির - Chief TV

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা সৌজন্য সাক্ষাতে মোদির পাঠানো চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

চিঠিতে মোদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।

এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানাইও অভিনন্দন জানিয়েছেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


Share: