সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করছে।
গাছের শিকরে মাথায় আঘাতের কারণে মায়ের মৃত্যুর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ছেলে মাজহারুল ইসলাম জুয়েল (৪৫)। নীলফামারীর কিশোরগঞ্জ বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়ার বৃদ্ধা মা মারুফাকে (৬০) হত্যা করে আত্বগোপনে চলে যান তিনি।
রেকর্ড যেন লিওনেল মেসির দীর্ঘ ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। এবার ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি, যা বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার করতে পারেননি।
শনিবার সংসদে তিনি বলেন, ভোলায় ১.৩ ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস রয়েছে, যা একটি গোল্ড মাইন বা স্বর্ণখনির মতো। এই বিপুল সম্পদের কারণে মন্ত্রীদেরই তার পেছনে ঘোরা উচিত। তার এই বক্তব্য শুনে টেবিল চাপড়ান প্রধানমন্ত্রী।
শনিবার বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে ‘তৌহিদী ছাত্র জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়ে জীবন বীমা মোড়, বিএনপি অফিস হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। ২১ জুন মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গল্পের আবেগঘন উপস্থাপনা ও শিল্পীদের শক্তিশালী অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও উচ্ছ্বাসে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের আসরে অংশ নিতে পারবে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় লালমণি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
২০২৪ সালের জুলাই বিপ্লবের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং সাঈদী সাহেবের ফাঁসির রায়ের পরবর্তী আন্দোলনগুলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ।