Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি - Chief TV

সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি - Chief TV

2026-02-13  ডেস্ক রিপোর্ট  107 views
সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি ২০০ আসনের মাইলফলক অতিক্রম করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি জয় পেয়েছে ২১০টি আসনে। যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি। অপরদিকে জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা ৭০ এবং স্বতন্ত্র ও অন্যান্য পেয়েছে ৭টি আসন। এখনো বাকি আছে ১২টি আসন।

ভোটগণনা চলছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুরের মধ্যেই ২৯৯টি আসনের ফলাফল অফিসিয়ালি ঘোষণা করা হবে।

নির্বাচনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া–৬—উভয় আসনেই বিজয়ী হয়েছেন। দুটি আসনে জয় পাওয়ার ফলে তিনি সংসদ সদস্য হিসেবে যে কোনো একটি আসন রেখে অন্যটি ছেড়ে দিতে পারবেন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথও উন্মুক্ত।

দীর্ঘ প্রায় দুই দশক পর দল হিসেবে বিএনপির সামনে সরকার গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এটি একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

 
 
 

Share: