Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব - Chief TV

সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব - Chief TV

2026-01-11  ডেস্ক রিপোর্ট  274 views
সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব - Chief TV

সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন মধ্য বাড্ডার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী এম এ বাশার।

পাশাপাশি তিনি আরো বলেন, অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। আমরা চাইলেই এসকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি।

সম্প্রতি মধ্য বাড্ডা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য তুলে ধরেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।


Share: