Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / সামাজিক রাস্তা বন্ধের অভিযোগ শহীদুল হক খোকনের বিরুদ্ধে - Chief TV

সামাজিক রাস্তা বন্ধের অভিযোগ শহীদুল হক খোকনের বিরুদ্ধে - Chief TV

2026-01-18  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  146 views
সামাজিক রাস্তা বন্ধের অভিযোগ শহীদুল হক খোকনের বিরুদ্ধে - Chief TV

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪নং চান্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চান্দপুর গালিম খাঁর বাগ এলাকায় একটি সামাজিক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শহীদুল হক খোকনের বিরুদ্ধে। এতে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৫০–৬০ বছর আগে নির্মিত ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ব্যবহার করে আসছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই থেকে আড়াইশ মানুষ চলাচল করে এবং প্রায় ১৫০টি পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি।

এলাকাবাসী জানান, রাস্তার বেহাল দশার কারণে তারা সম্মিলিতভাবে ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বলের কাছে ইউনিয়ন পরিষদের অর্থায়নে রাস্তা সংস্কারের জন্য আবেদন করেন। বিষয়টি তদন্ত করে উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হলে শহীদুল হক খোকন বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, রাস্তা সংস্কারের কাজে বাধা দেওয়ার পাশাপাশি তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং এলাকাবাসীকে গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে শহীদুল হক খোকনের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


Share: