Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ - Chief TV

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ - Chief TV

2026-05-26  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  121 views

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড ও ফায়ার ব্রিগেডের সামনের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিতা খাতুন ও মেয়ে সাহারা খাতুন এবং শাহজাদপুর উপজেলার মশিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার আলমগীর হোসেনের ছেলে মোঃ আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, আজ সোমবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে সিএনজি অটোরিকশা যাত্রী মিতু ও তার মেয়ে সাহারা খাতুন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে দুজনই মারা যান।

অপরদিকে একই মহাসড়কের ফায়ার ব্রিগেড এলাকায় বেলা ১১টার দিকে ট্রাকচাপায় মোঃআলী নিহত হন।


Share: